প্রথমে বুঝতে হবে ওয়েব ডিজাইনার কি ধরনের কাজ করে থাকেন এবং ওয়েব ডেভেলপার কি কি ধরনের কাজ দায়িত্ব পালন করে থাকেন । ওয়েব ডেভেলপার কে পুরো ওয়েব সাইট এর কোডিং স্ট্রাকচার তৈরি করতে হয় কোডিং এর মাধ্যমে । আর ওয়েব ডিজাইনার কে ওয়েব সাইট এর ফ্রন্টেন্ড নিয়ে কাজ করতে হয়। যেহেতু বর্তমান সময়ে ইউআই ইউএক্স এর প্রভাব অনেক বেশি, সুতরাং একজন কোডার কে কোডিং করার সময় খেয়াল রাখতে হবে এটি ইউজার ফেন্ডলি কিনা। সব মিলিয়ে বলা যায় একজন ওয়েব ডেভেলপার যদি ওয়েব ডিজাইন এর জ্ঞান রাখেন তাহলে মার্কেট প্লেস এ নিজেকে প্রপার ভাবে অপ্টিমাইজড করা সম্ভব। এছাড়া ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপ মেন্ট এর সম্পূর্ণ জ্ঞান থাকলে একজন ওয়েব ডেভেলপার নিজেকে ফুল স্টাক ডেভেলপার হিসেবে পরিচিত করতে পারেন।